বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভাঙ্গা কাঁচারাস্তা পাকা করে দেওয়ার আশ্বাসে উৎফুল্ল কুড়েরকান্দাবাসী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪১৬ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের কুড়েরকান্দা এলাকার জনবহুল একটি কাঁচা রাস্তা বন্যায় ভেঙ্গে জনচলাচলে সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন কুড়েরকান্দা ও আশপাশ এলাকার জনগন।

জনদুর্ভোগ লাগবে ওই ভাঙ্গা কাঁচা রাস্তাটি পরিদর্শনে গিয়ে তা দ্রুত সংস্কারের পরে ইটের শলিং করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন। দীর্ঘদিনের দাবী বাস্তবায়নের আশ্বাস পেয়ে উৎফুল্ল কুড়েরকান্দা গ্রামের কৃষিজীবী জনগন।

শনিবার (২ অক্টোবর) বিকেলে বন্যায় ভেঙ্গে জনচলাচলে সম্পূর্ণভাবে অনুপযোগী ওই রাস্তাটি পরিদর্শনে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন শত শত জনগনের সামনে সড়ক পথের যোগাযোগ উন্নয়নের এ আশ্বাস দেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টোসহ স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

জনগন ও যানচলাচলে অনুপযোগী বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাটি সরেজমিনে পরিদর্শনে গিয়ে কৃষিজীবী জনগনের সমস্যার জন্য দু:খ প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাটি খুব দ্রুত সময়ের মধ্যে আপাতত মাটি দিয়ে সংস্কার করা হবে। সংস্কারের পরে এ রাস্তাটি ইটের শলিং করে দেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102