বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় লাশ বহনের জন্য পৌরসভার উদ্যোগে মসজিদে খাটিয়া প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৭৫ বার পঠিত

শেরপুরের নকলায় লাশ বহনের জন্য পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ১৩ টি মসজিদে খাটিয়া প্রদান করা হয়েছে। শুক্রবার (পহেলা অক্টোবর) পৌরসভা চত্বরে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন মসজিদ কর্তৃপক্ষের হাতে এসব খাটিয়া তুলেদেন।

পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠিত পৌর কাউন্সিলর সারুয়ার আলম, জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, ফরিদ আহম্মেদ লালন, তোতা মিয়া, জিয়াউল হক, ইয়াদ আলী, রফিকুল ইসলাম ও ইন্তাজ আলী, নকলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান আজাদ, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মো. মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমানসহ অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক, ইমাম, মোয়াজ্জেমসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

পৌরসভার অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের টি.আর-এর অর্থায়নে লাশ বহনকারী এসব খাটিয়া তৈরী করা হয়েছে। প্রতিটি খাটিয়ার নির্মান ব্যয় হয়েছে ২৫ হাজার টাকা। কাঠ বা লোহার তৈরী খটিয়ার চেয়ে এস.এস স্টিলের তৈরী খাটিয়া বহন করা সহজতর, এদিক বিবেচনা করেই পৌর এলাকার সকল মসজিদে এস.এস স্টিলের তৈরী খাটিয়া প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

পৌরসভা মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক বেগম মতিয়া চৌধুরী এম.পি-এঁর পরামর্শে ও দিক নির্দেশনা মোতাবেক পৌর এলাকার প্রতিটি মসজিদে একটি করে স্টিলের তৈরী খাটিয়া প্রদান কর্মসূচি শুরু হয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে পৌর এলাকার প্রতিটি মসজিদে পর্যায়ক্রমে এসব খাটিয়া প্রদান করা হবে।

উল্লেখ্য যে, এর আগেও পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি মসজিদে টি.আর-এর অর্থায়নে লাশ বহনকারী একটি করে খাটিয়া প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102