সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নকলায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৭২ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত উপজেলার ৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে চেক তুলেদেন।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ সুবিধাভোগী নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকগন, সমাজ সেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102