বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮২ বার পঠিত

শেরপুরের নকলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‘তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’ এই স্লোগানকে ধারন করে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে ও পরিচালনায় ভার্চুয়াল আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, হাজী জালমামুদ কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ লূৎফর রহমান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন প্রমুখ।

এ ভার্চুয়াল আলোচনা সভায় সহকরী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, নকলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন ও নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল হান্নান, বিএডিসি (টিসি) উপপরিচালক, বিবিএস নকলাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নকলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগন অংশ গ্রহন করেন।

বক্তারা জানান, তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০২ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে ইউনেস্কো এবং ২০১৯ সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সর্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশেও সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে।

তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর ডিজিটাল সেন্টারগুলোকে যুক্ত করে উপজেলা পর্যায়ে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। এর অংশ হিসেবে নকলা উপজেলায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ দিবস পালন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102