বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ডিআইও-১ আবুল বাশারকে বিদায়ী সংবর্ধনা

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৯ বার পঠিত

শেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মোহাম্মদ আবুল বাশার মিয়াকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে উচ্চমান অফিস সহকারী মো. আবু তারিককেও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৫ সেপ্টেম্বর) শেরপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী-এঁর সভাপতিত্বে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।

ক্রাইম ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ রেজাউল হক, টি.আই-১ জাহাঙ্গীর আলম, শেরপুর পুলিশ লাইন্সের আর.আই বিরাজ চন্দ্র সরকারসহ জেলার সকল থানার পুলিশ কর্মকর্তাগণ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী অতিথিদ্বয় দক্ষ, অভিজ্ঞ ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন পেশাদার কর্মকর্তা হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। তাঁরা অত্যন্ত প্রত্যয়ী, পরিশ্রমী, মেধাবী, আত্মবিশ্বাসী ও সৎ ছিলেন বলে তিনি মন্তব্য করেন।

বিদায়ীদের পরবর্তী কর্মস্থলে পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করার পাশাপাশি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।

সবশেষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী দুই জনের হাতে শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102