বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বানেশ্বরদী ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জলকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সভাপতি রনি

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪৫ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম উজ্জলকে অব্যাহতি দিয়ে আব্দুস সবুর রনিকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টম্বর) রাতে নকলা উত্তর বাজারস্থ উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এক সিদ্ধান্ত মোতাবেক উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল লিখিত বক্তব্যে সাংবাদিকদের এই তথ্য জানান।

উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, সদস্য সরফরাজ খান, মো. মর্তুজ আলী আনোয়ার হোসেন শিপনসহ আনেকে।

এসময় উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান বুলবুল, আব্দুল্লাহেল খসরু রুবেল, শ্রী অভিজিৎ কুমার বনিক, সারোয়ার জাহান রবিন, বোরহান উদ্দিন শাহীন, আইয়ুব খান, রফিকুল ইসলাম, হুমায়ুন কবীর বর্ষা, আকরাম হোসেন, সোহেল রানা, আনোয়ার হোসেন শিপন, শিহাব উদ্দিন, ফরিদ উদ্দিন ও আদিল আহমেদ পল্লবসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম উজ্জল অর্থ আত্মসাতের ৩টি মামলায় সাজাঁপ্রাপ্ত ও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত হয়ে পলাতক ছিলেন। নকলা থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে রাজধানী ঢাকার জয়দেবপুর শিরিসচালা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। পরে আদালত উজ্জলকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এই ঘটনার কারনে ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম উজ্জলকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে আব্দুস সবুর রনিকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল বলেন, উজ্জল অর্থ আত্মসাতের মামলায় দীর্ঘ দুটি বছর পলাতক থাকায় অঘোষিত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রনিকে দিয়ে দালীয় সকল সাংগঠনিক কর্মকান্ড চালানো হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক আব্দুস সবুর রনিকে অফিসিয়াল ভাবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এখন থেকে নজরুল ইসলাম উজ্জল দলীয় পদ ব্যবহার করলে তার বিরোদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা।

ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর রনি বলেন, দলীয় ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পদের ও নেতৃবৃন্দের সম্মান রক্ষায় আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ পালনে সচেষ্ট থাকবো। তাকে বানেশ্বরদী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সকলের কাছে দোয়া কামনা করেছেন রনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102