বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর জেলার সকল ইউপি সচিবের বদলি

সেলিম রেজা:
  • প্রকাশের সময় | রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০২ বার পঠিত

শেরপুর জেলার সকল ইউনিয়ন পরিষদের (৫২টি) সকল সচিবদের বদলি করা হয়েছে। গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখা, শেরপুর-এর ০৫.৪৫৮৯০০.০০৭.০৩.০১৯.১৬-২৮৮ স্মারক মূলে জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ-এঁর অনুমোদিত স্বাক্ষর ও স্থানীয় সরকার শেরপুরের উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম এঁর অনুস্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই আদেশে বদলিকৃত ইউনিয়ন পরিষদ সচিবগনকে আগামী ৪ অক্টোবর, ২০২১ খ্রি. তারিখ রোজ সোমবারের মধ্যে পদায়নকৃত নিজ নিজ কর্মস্থলে কাজে যোগদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যথায় ১০ অক্টোবর, ২০২১ খ্রি. তারিখ রোজ রোববার অবমুক্ত হিসেবে গণ্য করা বলে ওই আদেশে সুস্পষ্ট জানান দেওয়া হয়েছে।

জেলার ৫২ টি ইউনিয়ন পরিষদের মধ্যে নকলা উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে। এ ৯টি ইউনিয়ন পরিষদ থেকে বদলিকৃত ৩ নং উরফা ইউনিয়ন পরিষদের সচিব মো. আক্তার উজ্জামানকে শ্রীবরদী উপজেলার শ্রীবরদী ইউনিয়ন পরিষদে, ৪ নং গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের সচিব মো. সেকান্দার আলীকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন পরিষদে ও ৫ নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের সচিব মো. আজিজুল ইসলামকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।

উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১নং গনপদ্দী ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্বে ও ৫ নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের নিয়মিত দায়িত্ব দিয়ে জাহিদ নেওয়াজকে ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ থেকে বদলি করা হয়েছে। ২নং নকলা ইউনিয়ন পরিষদে মো. আব্দুস সাত্তারকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন পরিষদ থেকে, ৩নং উরফা ইউনিয়ন পরিষদে মো. জসিম উদ্দিনকে ২নং নকলা ইউনিয়ন পরিষদ থেকে, ৪ নং গৌড়দ্বার ইউনিয়ন পরিষদে মো. এমদাদুল হককে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদ থেকে, ৬ নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদে মো. মতিউর রহমানকে ৮নং চরঅষ্টধর ইউনিয়ন পরিষদ থেকে, ৭নং টালকী ইউনিয়ন পরিষদে মো. রফিকুল ইসলামকে ১নং গনপদ্দী ইউনিয়ন পরিষদ থেকে, ৮নং চরঅষ্টধর ইউনিয়ন পরিষদে মো. সুরুজ্জামানকে ৯নং চন্দ্রকোনা ই্উনিয়ন পরিষদ থেকে ও ৯নং চন্দ্রকোনা ই্উনিয়ন পরিষদে এবিএম গোলাম রব্বানীকে ৭নং টালকী ইউনিয়ন পরিষদ থেকে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102