রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শেরপুরে গাঙচিল’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ বার পঠিত

শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় শহরের নয়ানী বাজারস্থ গাঙচিল অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও হারিয়ে যাওয়া গ্রাম বাংলার পুঁথি পাঠের আয়োজন করা হয়।

শেরপুর গাঙচিল সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর গাঙচিল সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ।

এছাড়া বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আনিসুর রহমান আকন্দ, তথ্যানুসন্ধানী কবি জ্যোতি পোদ্দার, কবি মহিউদ্দিন বিন জুবাইদ প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুঁথি পাঠ করেন কবি এমএইচ মুকুল। কবি-সাহিত্যিকদের মধ্যেস্বরচিত কবিতা পাঠ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছড়াকার নুরুল ইসলাম নাযীফ, কবি আজাদ সরকার, হাসান শরাফত, আজাহারুল ইললাম টিটু, ওমর ফারুক, মকবুল হোসেন, মাহমুদ আরিফ, জিসান মাহমুদ, সাংবাদিক কাজি মাসুম ও মোহাইমিনুল ইসলাম হুমায়ুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102