বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নকলায় কবর থেকে লাশ চুরি!

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১২ বার পঠিত

শেরপুরের নকলায় কবর খুঁড়ে দুটি লাশ চুরি করার ঘটনা ঘটেছে। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার টালকী ইউনিয়নের দক্ষিণ রামেরকান্দি সামাজিক গোরস্থান থেকে লাশ দুটি চুরি করেনেয় কঙ্কাল চুরচক্রের সদস্যরা। এনিয়ে এলাকার সদ্য প্রয়াত লোকের স্বজনরা তাদের পরিবারের সদস্যদের কবর থেকে লাশ চুরি হওয়ার আশঙ্কায় চিন্তিত।

যেসকল মরহুমের লাশ চুরি হয়ে যায় তারা হলেন- রামেরকান্দি এলাকার মৃত কছিমদ্দিনের ছেলে মরহুম আব্দুল জলিল ও একই এলাকার মৃত বছর উদ্দিনের ছেলে মরহুম মিরাজ আলী। এছাড়া ওই কবরস্থানে সমাহিত স্থানীয় হানিফ উদ্দিন মেম্বারের স্ত্রী মৃত জোসনা বেগমের কবরটি সামান্য খুঁড়লেও লাশ চুরি হয়নি।

দক্ষিণ রামেরকান্দি সামাজিক গোরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম মুকুল জানান, আব্দুল জলিল (৮৩) পবিত্র শব-ই-বরাতের পরের দিন তথা গত ৩০ মার্চ মঙ্গলবার এবং আব্দুল জলিল মারা যাওয়ার ২-৩ মাস আগে মিরাজ আলী (৭০) বার্ধক্য জনিত কারনে মারা যান। পরে তাদের দুইজনের মরদেহ দক্ষিণ রামেরকান্দি সামাজিক গোরস্থানে পাশাপাশি কবরে সমাহিত করা হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক জানান, মরহুম আব্দুল জলিলের ছেলে শামছুদ্দিন মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় ব্রাশ করতে করতে তার বাবার কবরের কাছে গিয়ে দেখেন তার বাবার কবরসহ তিনটি কবর খুঁড়া। পরে লোকজনকে জানালে এলাকাবসীরা নিশ্চিত হয়যে, দুটি কবর থেকে লাশ চুরি হয়েছে। পরে নকলা থানায় খবর দিলে থানার এসআই চন্দন কুমার পালসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী জানান, দক্ষিণ রামেরকান্দি সামাজিক গোরস্থানটি নতুন করা হয়েছে। তিনি জানান, এই গোরস্থানে মাত্র কয়েকটি মরদেহ কবরস্থ করা হয়েছে। কবরস্থানটি ব্যস্ততম পাকা রাস্তার সাথে হওয়া সত্বেও এখান থেকে লাশ চুরি হয়ে যাওয়া খুবই দূরদর্শীতার ব্যাপার। যে বা যারা এমন স্থান থেকে লাশ চুরি করতে পারে, তারা অবশ্যই দূরদর্শ চুরচক্র। এ চুরচক্রকে খোঁজে বেরকরে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102