বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে শারমিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী ও মফিজুল হকের মেয়ে। বুধবার দিবাগত গভীর রাতে কুড়িপাড়া মণ্ডলপাড়া গ্রামের বসতঘর থেকে দুই সন্তানের জননী শারমিনার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে কুড়িপাড়া মণ্ডলপাড়া গ্রামের আকরাম হোসেনের সঙ্গে শারমিনা আক্তারের বিয়ে হয়। বুধবার রাতে সে তার শুবার ঘরে ডুকে দরজা বন্ধ করে দেয়। এরপর পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও তাঁর সাড়া নাপেয়ে ঘরের দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে দেখেন শারমিনাকে ঘরের আড়ার (ধর্ণা) সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে পুলিশে খবর দিলে শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) রুকুনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই রুকুনুজ্জামান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনে মৃত শারমিনার গলায় কালো দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102