বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৩ বার পঠিত

শেরপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) শহরের চকপাঠক এলাকার খামারবাড়ি প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও শেরপুর খামার বাড়ির উপপরিচালক ড. মোহিত কুমার দে-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।

এতে বক্তব্য রাখেন- জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ সালমা আক্তার, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ রজব আলী, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর, নকলা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল করিম হীরা, কৃষক নূরে আলম সিদ্দিক, গণমাধ্যমকর্মী হাকিম বাবুল প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদ জানান, ধান ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তিনি বলেন, উৎপাদনের বৃদ্ধির ধারাবহিকতা বজায় রাখতে ফসলের বৈচিত্র্য আনতে হবে। ধানের পাশাপাশি সবজি উৎপাদনে আরো গুরুত্ব দিতে হবে। এ জন্য মাঠ পর্যায়ে কৃষকদের নতুন নতুন উদ্ভাবিত জাতের ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে। নিরাপদ খাদ্যের জন্য রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। আর এসব কাজে কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে ভূমিকা রাখতে হবে।

এসময় জেলা-উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কিষাণ-কিষাণি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ ৭৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102