বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে র‌্যাবের‌ অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, জামালপুরে ৬টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৬৭ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জামতলা এলাকায় ৩০ আগস্ট সোমবার রাত ৭টার দিকে র‌্যাব-১৪ এর সদস্যরা অভিযান চালিয়ে হেরোইনসহ মোঃ কাজল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়া সদর উপজেলার লছমনপুর ইলশা গ্রামের মোঃ আঃ সালামের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যরা সোমবার রাতে সদর উপজেলার লছমনপুর জামতলা মোড়ে জনৈক মোঃ গোলাপ হোসেনের ভাই ভাই স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়াকে আটক করে। পরে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

এদিকে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ধৃত মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়া এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে বিভিন্নস্থান থেকে মাদক ক্রয় করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এঘটনায় ধৃত মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়াকে শেরপুর সদর থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে মোঃ কাজল মিয়ার বিরুদ্ধ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা করা হয়েছে।

অন্যদিকে, জামালপুর সদর উপজেলায় স্কোয়াড্রন লিডার আশিকের নেতৃত্বে ৬ টি ককটেল বোমাসহ মো: ফারুক (৩৩)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১। ধৃত ফারুক জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102