বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, জেলার সেরা ৫ মৎস্যচাষীর মধ্যে নকলার মোস্তাফিজ একজন

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৩৮ বার পঠিত

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগানকে ধারন করে শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ (২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর) এর উদ্বোধন করা হয়েছে। তাছাড়া মৎস্য উৎপাদনে সফল কর্মী হিসেবে জেলার সেরা ৫ মৎস্যচাষীর মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভার্চুয়ালী এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি জতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এছাড়া রবিবার (২৯ আগস্ট) সকালে জেলার সেরা মৎস্যচাষীর মাঝে সনদপত্র ও পুরষ্কার তুলেদেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

এসময় শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) এটি.এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা-উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মৎস্য উৎপাদনে সফল কর্মী হিসেবে জেলা পর্যায়ে সেরা ৫ মৎস্যচাষীরা হলেন- শেরপুর সদর উপজেলার হারুনুর রশিদ, নকলা উপজেলার মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ), নালিতাবাড়ি উপজেলার মঞ্জুরুল হক মাসুদ, শ্রীবরদী উপজেলার ফরিদুজ্জামান ও ঝিনাইগাতী উপজেলার আশরাফ আলী।

নকলার সেরা মৎস্যচাষীর পুরষ্কার বিজয়ী মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ) গৌড়দ্বার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ড সন্তান কাউন্সিল গৌড়দ্বার ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন।

বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান একাধারে সফল মৎস্যচাষী, আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সৎ একজন ব্যবসায়ী। তিনি গৌড়দ্বার ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ মুক্ত করে আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার লক্ষ্যে গৌড়দ্বার ইউনিয়নের সর্বস্তরের জনগনের পাশে থেকে সেবা করতে চান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102