বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর জেলা-উপজেলা প্রাণিসম্পদ দপ্তর পরিদর্শনে বিভাগীয় পরিচালক

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৭২ বার পঠিত

শেরপুর জেলা ও সদর উপজেলা প্রানিসম্পদ দপ্তর পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রানিসম্পদ দপ্তরের পরিচালক ডা. সুশান্ত কুমার হালদার।

সোমবার (২৩ আগস্ট) ডা. সুশান্ত কুমার হালদার শেরপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়া শেরপুর সদর উপজেলার নওহাটা এলাকার বিসিক শিল্প নগরীতে স্থাপিত ইউনিক ফিস এন্ড পোল্ট্রি ফিডস লিমিটেড পরিদর্শন করেন এবং সেখানকার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় জেলা প্রাণিসম্পদ অফিসার (ডিএলও) ডা. মো. আবদুল হাই, সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ইউএলও) ডা. পলাশ কান্তি দত্ত, ভেটেরেনারী সার্জন (ভিএস) সদ্য পদোন্নতি প্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ডা. মো. ফজলুল হক, এল.ই.ও, এস.এ.এল.ও, ভি.এফ.এ, এল.এফ.এ সহ জেলা ও উপজেলা প্রানিসম্পদ দপ্তরে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রানিসম্পদ দপ্তরের পরিচালক ডা. সুশান্ত কুমার হালদার নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি সমিতির সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102