বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান মারা গেছেন

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৭৪০ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান মারা গেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

সোমবার (২৩ আগস্ট) বিকাল ৫:২০ মিনিটের সময় শেরপুর সদর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান নকলা পৌরসভার কায়দা এলাকার মৃত আব্দুল হামিদ-এর ছেলে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় (১০:৩০) নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদনের পরে মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হবে। যানাজা নামাজ শেষে কায়দা বাজারদী গোরস্থানে সমাহিত করা হবে বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মুক্তিযোদ্ধা গেজেট তালিকা নং ১০৩৯ ও লাল মুক্তিবার্তা তালিকা নং ০১১৪০৩০২৪৬। তিনি হাজী জালমামুদ কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনের এমপি, কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিনসহ উপজেলা পরিষদের অন্যান্যরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ কমিটির অন্যান্যরা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান ও সাধারন সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎসহ কমিটির অন্যান্যরা, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ কমিটির অন্যান্যরা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ কমিটির অন্যান্যরা, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তাঁরা সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102