বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় যুবলীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে স্মরণসভা দোয়া-মাহফিল

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪২৭ বার পঠিত

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শেরপুরের নকলায় উপজেলা যুবলীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শনিবার বিকালে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন, গৌরদ্বার ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলী প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আলম মঞ্জু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বিদ্যুৎ, উপজেলা যুবলীগের সদস্য ও পৌর কমিশনার ফরিদ উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম, হুমায়ুন কবীর বর্ষা, আকরাম হোসেনসহ অন্যান্যরা; বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, নকলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102