বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ‘ব্লাড ব্যাংক অব ধনাকুশা’র উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় উদ্বুদ্ধ করণসভা ও মাস্ক বিতরণ

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৬৪ বার পঠিত

স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার ‘ব্লাড ব্যাংক অব ধনাকুশা’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করণসভা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট রবিবার স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরন করে সংগঠনটির সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে দিন ব্যাপী দুই শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয়, উদ্বুদ্ধ করণসভা ও মাস্ক বিতরণ করা করা হয়।

এসময় জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শোয়েব মাহমুদ রিশাদ, ব্লাড ব্যাংক অব ধনাকুশার সহ-সভপতি রাশেদুল ইসলাম ও রিপন হাসান, সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিপন, প্রচার সম্পাদক আনসারুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সদস্য রাজিব মিয়া, তাজেদুল হাসান, মাহবুব হাসান, রিদয় মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ, শুভাকাঙ্খী ও স্থানীয় সাংবাকিগণ উপস্থিত ছিলেন।

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ‘রক্তের ফোঁটায় মানবতা’র প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আলম চমক, ‘এক্টিভ ব্লাড পয়েন্ট’র পরিচালক এ.আর গোলাম মোর্শেদ আদিবসহ রক্তের গ্রুপ নির্ণয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক সহায়তা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102