বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে বজ্রপাতে নিহত ২, আহত ৪

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৪০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় বজ্রপাতে আজিজুল হক (৩৬) নামে এক কৃষক নিহত, হুমায়ূন কবির ও বাবু নামে আরও দুই কৃষি শ্রমিক আহত হয়েছেন। তাছাড়া শেরপুর সদর উপজেলায় মোস্তফা (৪০) নামে এক কৃষি শ্রমিক নিহত, বদু মিয়া ও আবু সাঈদ নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) দুপুরের দিকে নকলা পৌরসভার লাভা গ্রামে এবং সদর উপজেলার লছমপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া এলাকায় এই ঘটনা দুটি ঘটে।

নকলায় নিহত আজিজুল হক পৌরসভার লাভা এলাকার মো. বদ্দি মিয়ার ছেলে এবং আহতরা হলেন একই এলাকার মুক্তার মিয়ার ছেলে হুমায়ূন কবির (৩০) ও আব্দুছ সালামের ছেলে বাবু মিয়া।

শেরপুরে নিহত মোস্তফা কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং আহতরা হলেন ফজু মিয়ার ছেলে বদু মিয়া (৩৫) ও জোসনা মিয়ার ছেলে আবু সাঈদ (৩৪)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে লাভা এলাকার লাভা মাঠে দুই শ্রমিক নিয়ে বাড়ির সামনে আমন ধানের চারা রোপন করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে আজিজুল হক ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়েগেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন এবং আহতদের নকলা হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে দুপুরে সদর উপজেলার লছমপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া এলাকায় স্থানীয় কৃষক ভাসানীর কৃষি জমিতে আমন ধানের চারা রোপন করার সময় বজ্রপাত ঘটলে মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন এবং বদু মিয়া ও আবু সাঈদ গুরুতর আহত হন। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102