বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত হয়ে চীরতরে থেকে গেলো একটি তরুণ্য!

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪১৯ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে মহামারি করোনা ভাইরাস (কোভিট-১৯) এ আক্রান্ত হয়ে আরজু (৩০) নামে একটি তারুণ্য চীরতরে থেমে গেলো!

আরজু রবিবার (পহেলা আগস্ট) বিকাল ৫টার দিকে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান; ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। আরজু ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র দ্বিতীয় ছেলে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। হাসপাতাল সুত্রে জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ছাড়া তাঁর পরিবার সবাই করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। বিকাল ৫টার দিকে আরজু মারা যায়।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও প.প কমর্কর্তা ডা. জসিম উদ্দিন করোনা ভাইরাস (কোভিট-১৯) এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। আরজু’র অকাল মৃত্যুর সংবাদে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102