বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে লকডাউন কার্যকরে ৫৪ মামলায় ৩২,৮৫০ টাকা জরিমানা

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৩৫ বার পঠিত

শেরপুরে লকডাউন কার্যকর করতে ৫৪ মামলায় ৩২ হাজার ৮৫০ টাকা অর্থদন্ড করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার সবকয়টি (৫টি) উপজেলায় ১৭ টি টিমের ১৪০ টি অভিযানে ১০ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ৫৪ টি মামলায় এসব জরিমানা করা হয়। তাছাড়া যে বা যারা ভুলে মাস্ক নিয়ে আসেননি তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

তথ্য মতে, শেরপুর সদর উপজেলায় ৫ টি টিমের ৩৫ টি অভিযানে ৩ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ১৬ টি মামলায় ১০ হাজার ২০০ টাকা, নকলা উপজেলায় ৩ টি টিমের ৩০ টি অভিযানে ৩ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ১৯ টি মামলায় ১১ হাজার ৭৫০ টাকা, নালিতাবাড়ী উপজেলায় ৩ টি টিমের ৩৫ টি অভিযানে ২ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ১১ টি মামলায় ৪ হাজার ৮০০ টাকা, শ্রীবরদী উপজেলায় ৩ টি টিমের ২০ টি অভিযানে ১ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ৫ টি মামলায় ৪ হাজার টাকা, ঝিনাইগাতী উপজেলায় ৩ টি টিমের ২০ টি অভিযানে ১ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত ৩ টি মামলায় ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারকগন।

এর অংশ হিসেবে নকলা উপজেলায় ৩ টিমের নেতৃত্বদেন নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউসার আহাম্মেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। প্রতিটি আদালত পরিচালনায় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বিভাগের সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউসার আহাম্মেদ জানান, লকডাউন চলাকালীন সময়ে এধরনের অভিযান অব্যাহত থাকবে। এর জন্য জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বিভাগ কঠোর অবস্থানে থাকবে বলে তাঁরা জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102