শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শেরপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নারী ইউনিটের জেলা কমিটি গঠন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৮০৪ বার পঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নারী ইউনিট’র শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরের ডা. সেকান্দর আলী কলেজ মিলনায়তনে সুলতানা হোসনে জাহান রত্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সম্মেলনে সর্বসম্মতিক্রমে জেলার নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সুলতানা হোসনে জাহান রত্নাকে সভাপতি ও শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম শামীমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়ার জাহান তপন। এতে প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি এস.এম আবু হান্নান, সদর উপজেলা শাখার সভাপতি মো. শওকত হোসেন, নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ, শেরপুর সদর উপজেলার নারী ইউনিটের সভাপতি মোছা. মুন্নী জাহান, প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা ও সহকারী শিক্ষিকা আকলিমা খাতুন প্রমুখ।

সম্মেলন শেষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নারী ইউনিট শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী দুই সপ্তাহের মধ্যে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক জেলাবাসীকে নতুন কমিটি উপহার দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102