বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের ১৪ হাজার পরিবার পাচ্ছে মানবিক সহায়তা কর্মসূচির চাল

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শেরপুর জেলার ১৪ হাজার পরিবারের মাঝে জিআর’র ১০ কেজি করে ১৪০ মেট্রিকটন (এক লাখ ৪০ হাজার কেজি) চাল বিতরণের কাজ চলেছে।

সুবিধাভোগী পরিবার গুলোর মধ্যে পৌরসভা ভিত্তিক শেরপুর, নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী প্রতি পৌরসভার জন্য ১০ মেট্রিকটন করে মোট ৪০ মেট্রিকটন (৪০ হাজার কেজি) এবং পৌরসভা ছাড়া ইউনিয়ন পর্যায়ে শেরপুর সদর উপজেলায় ১৫ মেট্রিকটন, নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার জন্য ২০ মেট্রিকটন করে ও ঝিনাইগাতী উপজেলায় ২৫ মেট্রিকটনসহ মোট ১০০ মেট্রিকটন (এক লাখ কেজি) চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফয়েজ মিল্লাত, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতসহ বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান জানান, বিতরণ অনুষ্ঠানে সরকারের নির্দেশনা মোতাবকে শারীরিক দূরত্ব বজায় রাখতে ও সকলকে মাস্ক পরিধান নিশ্চিত করতে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. জাহাঙ্গীর আলম জানান, নকলা পৌরসভার এক হাজার সুবিধাভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে ১০ মেট্রিকটন (১০ হাজার কেজি) চাল বিতরণ করা হবে। তাছাড়া উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ২ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ২০ মেট্রিকটন (২০ হাজার কেজি) চাল বিতরণ করা হবে। সুবিধাভোগী পরিবার গুলোর মধ্যে- গনপদ্দী ইউনিয়নের ২৪০ পরিবার, নকলা ইউনিয়নের ২২০ পরিবার, উরফা ইউনিয়নের ২৪০ পরিবার, গৌড়দ্বার ইউনিয়নের ১৫০ পরিবার, বানেশ্বরদী ইউনিয়নের ২০০ পরিবার, পাঠাকাটা ইউনিয়নের ২২০ পরিবার, টালকী ইউনিয়নের ২০০ পরিবার, চরঅষ্টধর ইউনিয়নের ২৬০ পরিবার ও চন্দ্রকোনা ইউনিয়নের ২৭০ টি পরিবারকে এই মানবিক সহায়তা কর্মসূচির অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতিটি পরিবার ২/১ দিনের মধ্যেই ১০ কেজি করে চাল পাবেন বলে পিআইও জাহাঙ্গীর আলম জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102