শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নকলায় আ’লীগের উদ্যোগে মাস্ক বিতরণ ও টিকা রেজিস্ট্রেশনে সচেতনতামূলক মাইকিং

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৬৪ বার পঠিত

শেরপুর জেলার নকলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকা রেজিস্ট্রেশন এবং জনসচেতনতা মূলক মাইকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

জনসচেতনতা সৃষ্টিতে সোমবার (১২ জুলাই) এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ আলম মঞ্জু, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সদস্য ইন্দ্রজিৎ কুমার সুভাষ ধর, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপনসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসচেতনতা মূলক মাইকিং এজনগণের উদ্দেশ্যে বলা হচ্ছে যে, করোনার টিকা নিন-সুস্থ থাকুন। মাস্ক পরিধান করুন-সুরক্ষিত থাকুন। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে ও মাহামারী প্রতিরোধে নকলা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে করোনার টিকার জন্য ফি রেজিষ্ট্রেশন চলছে। যোগাযোগের স্থান দেওয়া হয়েছে নকলা উত্তর বাজার মীম কম্পিউটার ও মোসলেম মার্কেটস্থ মিডো অফিস। ফি রেজিষ্ট্রেশন করতে আগ্রহীদের সাথে নিজস্ব মোবাইল ফোন ও জাতীয় পরিচয় পত্র (ভোটার কার্ড) নিয়ে আসতে অনুরোধ জানানো হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ফ্রি টিকা রেজিস্ট্রেশন এবং জনসচেতনতা মূলক মাইকিং কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102