বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ৫ শতাধিক কর্মহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪০৪ বার পঠিত

শেরপুর জেলার নকলায় করোনার প্রভাব ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের কারনে কর্মহীন ৫শতাধিক দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

৪ জুলাই (রবিবার) দুপুরের দিকে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে তথা স্বাস্থ্য বিধি মেনে পৌর এলাকার ৫ শতাধিক শ্রমজীবি কর্মহীন নিম্ন আয়ের পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, ট্যাগ অফিসার বিএডিসি হিমাগারের উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মো. তোতা মিয়া, মো. জরিফ হোসেন, মো. ফরিদ আহম্মেদ লালনসহ অন্যান্য কাউন্সিলরগন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে প্রধান মন্ত্রীর এই মানবিক সহায়তা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রমজীবি কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102