বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন : ৮৯ মামলায় ৫৪,৫৭০ টাকা জরিমানা

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫২৫ বার পঠিত

শেরপুরে লকডাউন কার্যকর করতে অন্তত একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত ১৮ টি টিম মাঠে কাজ করছে। পহেলা জুলাই বৃহস্পতিবার ১৮ টিমের ১৭৮ টি অভিযানে ১৬ টি মোবাইল কোর্ডের মাধ্যমে পরিচালিত ৮৯ টি মামলায় মোট ৫৪ হাজার ৫৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তথ্য মতে, শেরপুর সদর উপজেলায় ৬ টি টিমের ৫৭ টি অভিযানে ৫ টি মোবাইল কোর্ডের মাধ্যমে পরিচালিত ৩৯ টি মামলায় ৩৭ হাজার ৩৭০ টাকা, নকলা উপজেলায় ৩ টি টিমের ৩৩ টি অভিযানে ৩ টি মোবাইল কোর্ডের মাধ্যমে পরিচালিত ২২ টি মামলায় ৮ হাজার ৮৫০ টাকা, নালিতাবাড়ী উপজেলায় ৩ টি টিমের ৩২ টি অভিযানে ৩ টি মোবাইল কোর্ডের মাধ্যমে পরিচালিত ১১ টি মামলায় ৩ হাজার ৮৫০ টাকা, শ্রীবরদী উপজেলায় ৩ টি টিমের ২৯ টি অভিযানে ২ টি মোবাইল কোর্ডের মাধ্যমে পরিচালিত ৬ টি মামলায় ২ হাজার ৯০০ টাকা, ঝিনাইগাতী উপজেলায় ৩ টি টিমের ২৭ টি অভিযানে ৩ টি মোবাইল কোর্ডের মাধ্যমে পরিচালিত ১১ টি মামলায় ১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নকলা উপজেলায় ৩ টিমের নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহাম্মেদ, সহকারী কমিশনার (ভোক্তা অধিকার) সালাউদ্দিন বিশ্বাস। বিভিন্ন অভিযানে তাদের সাথে অংশনেন সেনাবাহিনীর ক্যাপ্টেন তৈমুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, সেনাবাহিনী ও পুলিশ বিভাগের সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহাম্মেদ জানান, লকডাউন চলাকালীন সময়ে জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বিভাগ কঠোর অবস্থানে থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102