বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২১’র জন্য প্রস্তুত শেখ রাসেল মিনি স্টেডিয়াম

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৫০৯ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব ১৭) অনুষ্ঠিত হবে নকলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।

এই টুর্নামেন্ট উদ্বোধন করা হবে ২৮ মে শুক্রবার বিকাল ৩টার সময়। ১ জুন মঙ্গলবার বিকালে প্রথম ও দ্বিতীয় রাউন্ডসহ সেমিফাইনালে বিজয়ী উপজেলার ২ দলের মধ্যে ফাইনাল খেলার মধ্যদিয়ে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭)-২০২১ নকলা উপজেলা পর্যায়ের খেলা।

এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক দলের ফিক্সচার প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রস্তুতকৃত ওই ফিক্সচার অনুযায়ী জানা গেছে, একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন থেকে একটি করে মোট ১০টি বালক দল উপজেলা পর্যায়ে টুর্নামেন্টে অংশ গ্রহন করবে।

২৮ মে শুক্রবার প্রথম রাউন্ডে বিকাল ৩টায় ১ নং ম্যাচ অনুষ্ঠিত হবে, এতে চন্দ্রকোনা ও বানেশ্বরদী ইউনিয়নের মধ্যে এবং বিকাল সাড়ে ৪টার সময় ২ নং ম্যাচ অনুষ্ঠিত হবে, এতে নকলা ইউনিয়ন ও টালকী ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হবে

২৯ মে শনিবার দ্বিতীয় রাউন্ডে বিকাল ৩টায় ৩নং ম্যাচ অনুষ্ঠিত হবে, এতে গনপদ্দী ইউনিয়ন ও ২ নং ম্যাচের বিজয়ী দলের মধ্যে এবং বিকাল সাড়ে ৪টার সময় ৪ নং ম্যাচ অনুষ্ঠিত হবে, এতে গৌড়দ্বার ইউনিয়ন ও নকলা পৌরসভার মধ্যে অনুষ্ঠিত হবে

৩০ মে রবিবার বিকাল ৩টায় ৫ নং ম্যাচ অনুষ্ঠিত হবে, এতে পাঠাকাটা ইউনিয়ন ও উরফা ইউনিয়ন অংশ গ্রহন করবে এবং বিকাল সাড়ে ৪টার সময় ৬ নং ম্যাচ অনুষ্ঠিত হবে, এতে ১ নং ম্যাচের বিজয়ী দল ও চরঅষ্টধর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হবে

পরে ৩১ মে সোমবার ২টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় প্রথম সেমিফাইনাল ম্যাচে ৩ নং ম্যাচের বিজয়ী দল ও ৪নং ম্যাচের বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে এবং বিকাল সাড়ে ৪টার সময় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ৫নং ম্যাচের বিজয়ী দল ও ৬নং ম্যাচের বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে। সবশেষে ১ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় প্রথম সেমিফাইনালের বিজয়ী ও দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে।

খেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটি গুলো হলো-ম্যাচ কমিশনার উপ-কমিটি, নির্বাচক উপ-কমিটি, বয়স নির্ধারণ উপ-কমিটি, মাঠ প্রস্তুত উপ-কমিটি, শৃঙ্খলা ও নিরাপত্তা উপ-কমিটি, উপজেলা পর্যায়ে দল গঠন উপ-কমিটি, পুরষ্কার ক্রয় উপ-কমিটি।

বুধবার বিকালে সরেজমিনে নকলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, খেলা চালাতে ওই মাঠকে সম্পূর্ণ ভাবে প্রস্তুত করা হচ্ছে। মাঠ প্রস্তুত উপ-কমিটির প্রধান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান জানান, খেলার জন্য মাঠ প্রস্তুতের পাশাপাশি খেলোড়ারদের ড্রেসিং রুম ও অতিথিদের বিশ্রাম কক্ষ করোনা সুরক্ষা সামগ্রী দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব ১৭)-এর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে যথা সময়ে খেলা শুরু করে ও শেষ করা হবে। এর জন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102