বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৬৩ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১০০টি হতদরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদের আয়োজনে এসব স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের রিং, স্লাব ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম উপজেলার হতদরিদ্র পরিবার প্রধানের হাতে ওইসব স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী তুলেদেন। এসময় উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন সবুজসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম বলেন, বর্তমান সরকার সাধারণ জনগনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102