বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা ও নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় বিদুৎতায়িত হয়ে হারেজ আলী (৬৬) ও নালিতাবাড়ীতে ভোগাই নদীর পানিতে ডুবে ইশরাক হোসেন ইফতি নামে দশম শ্রেণী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত হারেজ আলী নকলা উপজেলার ধুকুড়িয়া এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে এবং ইফতি নালিতাবাড়ি পৌর শহরের ছিটপাড়া মহল্লার এ্যাডভোকেট ইয়াসমিন আক্তারের ছেলে।

২৩ মে রবিবার বিকেলে ৩ টার দিকে হারেজ আলী ছায়ায় বিশ্রাম নিতে তার ছেলের বন্ধ থাকা দোকানের পাশে বসতে গেলে, দোকনে টানা ছিড়া তাড়ের সাথে জড়িয়ে নিহত হয়। পরিবার সূত্রে জানা গেছে, বিনাময়না তদন্তে মরদেহ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

অন্যদিকে দুপুর আড়াইটার দিকে ইফতি (১৬) তার বন্ধু একই এলাকার নূর ইসলামের ছেলে রনি (১৬) ও লস্করের ছেলে রানা (১৬) তিন বন্ধু মিলে দুপুরে ভোগাইনদী সংলগ্ন শহরের সার্জেন্ট আহাদ প্রাঙ্গন ঘাটে নদীতে গোসল করতে নামে। পরে তিন বন্ধু মিলে সাঁতার কাটতে কাটতে নদীর প্রায় আধাকিলোমিটার ভাটিতে ছিটপাড়া নদীরপাড় এলাকায় যায়। দীর্ঘ সময় সাঁতার কাটতে গিয়ে ৩ জনই শারীরিকভাবে দূর্বল হয়ে পড়লে রানা ও রনি আত্মরক্ষা করে পানিতে ভাসিয়ে রাখে। কিন্তু ইফতি নদীতে থাকা চোরা গর্তে পড়ে গেলে দূর্বল শরীর নিয়ে সে ডুবে যায়। এসময় রানা ও রনি নদীর তীরে আশপাশের ডাকাডাকি করলে স্থানীয়রা ইফতির সন্ধানে নামে। একপর্যায়ে ইফতির নিথর দেহ পানির নিচ থেকে তোলে শহরের ডিজিটাল ডায়াগোনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা ইফতিকে মৃত ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102