সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমিন্বত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শেরপুরে গবাদি পশু-পাখি পালন সম্পর্কে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারভূক্ত ৩০ জন নারী-পুরুষকে প্রশিক্ষিত করার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ২৩ মে রবিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও শেরপুর সদর ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজনে করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ অফিসার (ডিএলও) ডা. মো. আবদুল হাই ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

এসময় সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ইউএলও) ডা. পলাশ কান্তি দত্ত, ভেটেরেনারী সার্জন (ভিএস) ডা. মো. ফজলুল হকসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও শেরপুর সদর ভেটেরিনারি হাসপাতালে কর্মরত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, ভিএফএ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
শেরপুর সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ইউএলও) ডা. পলাশ কান্তি দত্ত জানান, এই প্রশিক্ষণ কর্মশালায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমিন্বত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শেরপুর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারভূক্ত ৩০ জন নারী-পুরুষকে গরু, ছাগল, হাঁস-মুরগি পালন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগন বাড়িতে পশু-পাখি পালন করে তাদের জীবন মানের উন্নয়ন করতে পারবেন।