বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে নকল সোনার বারসহ ২ প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রিতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

শেরপুরে নকল সোনার ৬টি বারসহ প্রতারক চক্রের ভুলু মিয়া (৪২) ও ফারুক হোসেন (৪৮) নামে ২ জনকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ। রবিবার রাত ২টায় প্রতাবিয়া গ্রামের আবেদ আলীর বসতবাড়ি থেকে ৬টি নকল বারসহ তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ভুলু মিয়া শেরপুর পৌরসভার চাপাতলি মহল্লার দুলাল মিয়ার ছেলে ও ফারুক হোসেন তাতালপুর মনকান্দা এলাকার সাইদুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা আবেদ আলীর বসতবাড়ি থেকে প্রতারনার উদ্দেশ্যে ওই ৬টি নকল সোনার বার মজুদ রাখা হয়েছিলো। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ গভীর রাতে অভিযান পরিচালনা করে সেখানে রাখা ওই নকল সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন নকল বারসহ ২ প্রতারকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102