বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় উপজেলা ও শহর যুবদলের উদ্যোগে জাহেদ আলী চৌধুরীর কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা

নকলা (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৫৯৮ বার পঠিত

শেরপুর জেলার নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর কবর জিয়ারত করাসহ তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছেন উপজেলা ও শহর যুবদলের নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা। কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আগে মরহুম জাহেদ আলী চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা যুবদলের আহবায়ক মো. শফিউল আলম পলাশ-এর নেতৃত্বে মরহুম জাহেদ আলী চৌধুরীর প্রতি পুষ্পার্ঘ্য অর্পনের সময় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. মুরাদুজ্জামান মাসুম, যুগ্ম-আহবায়ক দেওয়ান গোলাম মামুন, যুগ্ম-আহবায়ক মো. রেজাউল করিম, যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান ইমন ও যুগ্ম-আহবায়ক রুবেল সরকার; পৌর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাস ও যুগ্ম-আহবায়ক সাদেক হোসেনসহ উপজেলা ও শহর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করা হয়।

এর পরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলোয় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মো. শফিউল আলম পলাশ-এর সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. আনিছুর রহমান, যুগ্ম-আহবায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক দেওয়ান গোলাম মামুন, শহর বিএনপির যুগ্ম আহবায়ক জহির রায়হান মুক্তি, জাহিদ মাস্টার, মুক্তার হোসেন ও বুলবুল প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102