বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী : নকলা প্রেস ক্লাবের তীব্র নিন্দা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৫১৪ বার পঠিত

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সচিবালয়ে হেনস্তা ও শারীরিক নির্যাতনের স্বীকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণের প্রতিবাদসহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুরের নকলা প্রেস ক্লাবের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় সাংবাদিক রোজিনা ইসলামের বিরোদ্ধে সাজানো ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

মঙ্গলবার বিকেলে নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনের পরিচালনায় এ ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন- নকলা প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যকরী সদস্য সীমানুর রহমান সুখন, মোশাররফ হোসেন শ্যামল, সদস্য মোফাজ্জল হোসেন ও সুজন মিয়া প্রমুখ। প্রতিবাদী এ ভার্চুয়াল আলোচনা সভায় নকলা প্রেসক্লাবের অন্যান্যরা পর্যায়ক্রমে সংযুক্ত হন।

বক্তারা বলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে আইন কমিশন ও বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলো ঐতিহ্যগতভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে সুদৃঢ় করতে ভূমিকা পালন করে থাকে। কিন্তু বিভিন্ন দেশে গণমাধ্যমের উপর চাপ ও ভয়ভীতি আমাদের সবাইকে উদ্বিগ্ন করে তুলছে। মত প্রকাশের স্বাধীনতা পর্যবেক্ষণ করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের নিরপেক্ষ জরিপ ও তাদের মূল্যায়নে দেখা যাচ্ছে সারা বিশ্বেই গণমাধ্যমের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। আর যেসব দেশে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে, তার মধ্যে বাংলাদেশ একটি। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা এর উজ্জল প্রমান বলে নকলা প্রেসক্লাবের সাংবাদিকরা মনে করেন। এ ন্যাক্কার জনক ঘটনা সাংবাদিক মহলকে নতুন করে ভাবনায় ফেলেছে বলে তারা জানান।

বক্তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের তীব্র্র নিন্দা জানিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ নিন্দনীয় ও দুঃখজনক। মিথ্যা অভিযোগ দিয়ে রোজিনাকে পুলিশের কাছে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা আরও নিন্দনীয়। তারা বলেন, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও তার সহযোগি কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দিতে হবে। স্বাস্থ্য বিভাগ তাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের তথ্য আড়াল করতে সাংবাদিক রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে সাজানো মামলায় ফাঁসানো হয়েছে তাদের দাবী। তাকে পাঁচ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নিপীড়নের মতো জঘন্যতম ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল বলে মন্তব্য করেন তারা। তাদের প্রত্যাশা সাংবাদিক নির্যাতন বন্ধসহ সব ধরনের কালাকানুন, প্রকাশ্য-অপ্রকাশ্য বাধা ও হুমকির অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুত পদক্ষেপ নিবেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102