বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪০০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১১ মে মঙ্গলবার বিকেলে পৌরশহরের বিভিন্ন মহল্লা ও সড়ক ঘুরে ঘুরে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং বর্তমান করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করা হয়।

নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাস্ক বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইনে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফলিলুর রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, সদস্য ইন্দ্রজিত ধর সুভাষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, সদস্য আদিল আহমেদ পল্লব, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বিনুর রহমান জুয়েল, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় সাংবাদিক, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংক্রমণ প্রতিরোধে উপজেলায় ১২ হাজার মাস্ক বিণামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধনের দিন প্রায় ৬ হাজার মাস্ক বিতরণ করা শেষ হয়েছে। তিনি বলেন, মাস্ক বিতরণের পাশাপাশি সাধারন জনগনের মধ্যে সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102