বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভার সকল মসজিদে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৮ মে, ২০২১
  • ৪৮৪ বার পঠিত

শেরপুরের নকলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মুসল্লিদের সুরক্ষিত রাখতে পৌরসভার সকল মসজিদের জন্য সুরক্ষা সামগ্রী তথা পরিষ্কার পরিচ্ছন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

৮ মে শনিবার দুপুরের দিকে সরকারি নির্দেশনা মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রেখে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, কাউন্সিলর মো. সারোয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক ও মো. জিয়াউল হকসহ অন্যান্য কাউন্সিলরগন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মো. মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102