বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৫৬ বার পঠিত

নারীর প্রতি সহিংসতা রোধ, অপপ্রচার বন্ধ ও আইনী সুরক্ষার দাবিতে শেরপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ মে বৃহস্পতিবার শেরপুর শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা মহিলা পরিষদ ও নাগরিক সংগঠন জনউদ্যোগের যৌথ আয়োজনে সকাল ১১ টায় এ মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের পাশাপাশি দেশের সকল নারী সহিংসতার ঘটনার বিচার দাবী জানানো হয়।

শেরপুর জেলা মহিলা পরিষদের অর্থবিষয়ক সম্পাদক নীরু শামসুর নাহারের সভাপতিত্বে ও শেরপুর জেলা জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, শেরপুর সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ)-এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, আইইডির আইপি ফেলো আদিবাসী নেতা সুমন্ত বর্মণ, নারী রক্তদান সংস্থার সভাপতি প্রতিভা নন্দী তিথি বক্তব্য রাখেন।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), নারী রক্তদান সংস্থা, শেরপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, শেরপুর জেলা হিজরা কল্যাণ সংস্থা, শেরপুর জেলা বর্মণ ছাত্র পরিষদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম (এইচআরডি)-এর নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

বক্তারা সম্প্রতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর কর্তৃক কথিত নিগৃহীত মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের এমন অকাল মৃত্যুতে তারা উদ্বেগ প্রকাশ করেন। সঠিক তদন্তের মাধ্যমে এটি হত্যা না আত্মহত্যা তা দ্রুত উদঘাটন করে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102