বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের ভার্চুয়াল আলোচনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩ মে, ২০২১
  • ২৭১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ‘তথ্য জনগণের পণ্য’ এই শ্লোগান ধারন করে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ মে সোমবার সন্ধ্যায় নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সীমানুর রহমান সুখনের পরিচালনায় এ ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন- নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রাজন, সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শ্যামল, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্য ও প্রচার-প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সুজন মিয়া, সদস্য রেজাউল হাসান সাফিত প্রমুখ।

এ ভার্চুয়াল আলোচনা সভায় নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অন্যান্যরা অংশ গ্রহন করেন। আলোচনায় বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার পাশাপাশি সাংবাদিক নির্যাতন বন্ধসহ সব ধরনের কালাকানুন, প্রকাশ্য-অপ্রকাশ্য বাধা ও হুমকির অবসান এবং মফস্বল সাংবাদিকদের প্রত্যাশা সম্পর্কে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102