বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১ মে, ২০২১
  • ৩৪৪ বার পঠিত

শেরপুরে হেরোইনসহ রাকিবুল হাসান রাজু (২৬) নামে এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

৩০ এপ্রিল শুক্রবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। রাজু স্থানীয় ইসরাফিল মিয়ার ছেলে। পহেলা মে শনিবার বিকেলে গ্রেফতারকৃত রাকিবুল হাসান রাজুকে মাদক আইনের নিয়মিত মামলায় শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদের নেতৃত্বে এসআই আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে পাকা রাস্তা থেকে ৩ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী রাকিবুল হাসান রাজুকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।

ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, শেরপুরের সুযোগ্য পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়ার সার্বিক তত্বাবধানে শেরপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। দেশ ও জাতির কল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102