বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ির সোহাগপুর বিধবাপল্লীতে জেলা পুলিশের ঈদ উপহার

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৯২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর বিধবা পল্লীর শহীদ পরিবার ও জায়া মা-দের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

৩০ এপ্রিল শুক্রবার বিকালে শেরপুর জেলা পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী শহীদ পরিবারের সদস্য ও জায়া মা-দের হাতে ঈদ উপহার সামগ্রী তুলেদেন।

এসময় পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজ নাজনীন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বশির আহমেদ বাদল, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আহাম্মদসহ জেলা ও উপজেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিধবা পল্লীর জায়া মায়েরা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী শহীদ পরিবারের সদস্য ও জায়া মায়েদের সার্বিক খোঁজ খবর নেন এবং ওই সকল পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা সুরক্ষায় বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধার্থে গভীর নলকূপ স্থাপনের আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102