রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শেরপুরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৭৪ বার পঠিত

শেরপুরে নৃ-ফাউন্ডেশনের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার অসহায় ৪ নারীর মাঝে একটি করে মোট ৪টি সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে। ‘অসহায়ের সহায়” শিরোনামে ২৭ এপ্রিল মঙ্গলবার নৃ-ফাউন্ডেশনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে সেলাই কাজে প্রশিক্ষিত কিন্তু অসচ্ছল এমন নারীদেরকে এ সকল সেলাই মেশিন দেওয়া হয়।

শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেলাই মেশিনগুলো সুবিধাভোগীদের মাঝে প্রদান করা হয়।

নৃ-ফাউন্ডেশনের সভাপতি ডা. ফয়জুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন। এসময় ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ ও সদস্য প্রভাষক সাইফসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন ৪টির দুটি ঢাকা কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা ফার্স্ট এইড ফাউন্ডেশন অর্থায়ন এবং অন্য দুইটি সেলাই মেশিন নৃ-ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রদান করা হয়েছে বলে নৃ ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানিয়েছেন।

‘অসহায়ের সহায়’ কার্যক্রমের মাধ্যমে মূলত অস্বচ্ছল কিন্তু প্রতিভাবান, মেধাবী, উদ্যোমী, মেহনতী, পুঁজিহীন কিন্তু উদ্যোক্তা হওয়ার মনোভব পোষণ করেন এমন অসহায়দের স্বপ্নপূরণে ও তাদের অগ্রযাত্রাকে মসৃন করতে সাধ্যের মধ্যে সহযোগিতা করাই নৃ-ফাউন্ডেশনের কাজ বলে জানান নৃ ফাউন্ডেশনের উদ্যোক্তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102