বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় দরিদ্র বিধবা নারীর ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৪৩৫ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের ছতরকোনা এলাকার এক বিধবা দরিদ্র বর্গাচাষী নারীর বোরো ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

২৭ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টা থেকে ধান কাটা শুরু করে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ৪০ শতক জমির ধান কাটেন তারা। পরে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ওইসকল ধানের আটি বিধবা দরিদ্র বর্গাচাষী হালিমার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

নকলা উপজেলা ছাত্রলীগ কর্মী আবু হামযা কনকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল ছাত্রলীগ কর্মী এ ধান কাটা কর্মসূচিতে অংশ নেয়।

স্বেচ্ছাশ্রমে এ ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহনকারীদের মধ্যে- নাজমুল হাসান নাঈম, শাওন হাসান, মেহেররাজ ইমতিয়াজ জিসান, অভ্র বণিক, মজিদ, সৌরভ, রাজু, রকি, রাকিব, তরিকুল, আল আমিনের নাম উল্লেখযোগ্য।

দরিদ্র কৃষাণী বিধবা হালিমা বলেন, ছাত্ররা আমার ধান কেটে দেওয়ায় আমি খুব উপকৃত হলাম। তারা আমার ধান কেটে নাদিলে টাকার অভাবে সঠিক সময়ে ধান কাটা সম্ভব হতোনা। ফলে হয়তোবা অনেক ধান নষ্ট হতো।

আবু হামযা কনক বলেন, দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় ও দেশে করোনা ভাইরাস এর কারণে অনেক গরীব অসহায় হতদরিদ্র কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক আমরা দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। দেশ ও জাতির উন্নয়নে আমরা এরকম অসহায় বর্গাচাষী তথা দরিদ্র কৃষকদের পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তারা ধান কাটা ছাড়াও উপজেলার চরঅষ্টধর, পাঠাকাটা ও চন্দ্রকোনা ইউনিয়নের দরিদ্র কৃষকদের ক্ষেত থেকে ভূট্টা তুলে দেওয়ার কাজ হাতে নিয়েছেন বলে জানান আবু হামযা কনক।

উল্লেখ্য, ২০২০ সালে আবু হামযা কনকের নেতৃত্বে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রলীগ কর্মীদের নিয়ে ৭০ জন দরিদ্র কৃষকের শতাধিক একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়। তাছাড়া চরাঞ্চলের দরিদ্র কৃষকদের ভূট্টা তুলে দিয়ে তারা সকলের নজর কেড়েছিলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102