বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ড্র হলেও ১৩১ বছরের রেকর্ড ভাঙলেন টাইগার তামিম

সমকালীন স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় | রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৭২৪ বার পঠিত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট খেলার ফলাফল ড্র হলেও বিশ্বের ১৩১ বছরের রেকর্ড ভেঙ্গেছেন টাইগার তামিম। বাংলাদেশ ক্রিকেট জগতের গর্ব তামিম ইকবাল পাল্লেকেল টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি বিশ্বরেকর্ড ভাঙলেন। গড়লেন ক্রিকেট জগতের নতুন ইতিহাস।

দলীয় সংগ্রহের মধ্যে একক ভাবে সর্বোচ্চ রান সংগ্রহ করে তামিম ১৩১ বছর আগের বিশ্ব রেকর্ড ভেঙেছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর যখন ৫২, তখন তামিম ইকবাল ব্যক্তিগত অর্ধশত রান সংগ্রহ করে সারা বিশ্বের ১৩১ বছর আগের রেকর্ড ভাঙার সুনাম অর্জন করেন। দলীয় ইনিংসের মোট রানের সঙ্গে একক ব্যাটসম্যানের রানের ব্যবধান বর্তমানে বিশ্বে এটিই সবচেয়ে কম।

দীর্ঘদিন এই রেকর্ড অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জন জেমস লায়ন্স ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের দখলে ছিল। ১৮৯০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে যখন অস্ট্রেলিয়ার দলীয় রান ৫৫ ছিল তখন অর্ধশত রান সংগ্রহ করেছিলেন জন জেমস লায়ন্স। তাছাড়া ২০১৪ সালে পোর্ট অব স্পেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান যখন ৫৫ তখন অর্ধশত রান সংগ্রহ করে ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল বিশ্ব রেকর্ড দখলে রাখেন।

এদিকে পাল্লেকেল টেস্টে মাঠে গড়ানোর আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন মুশফিকুর রহিম। আর এই ম্যাচ শেষে সর্বোচ্চ সংগ্রাহের সুমানটি চলে যায় তামিম ইকবালের দখলে। ম্যাচের দ্বিতীয় ইনংসে ৭৪ রানের হার না মানা একটি ইনিংস খেলে শীর্ষে উঠে যান এই তারকা ওপেনার।

তামিম ইকবাল ৬৩টি টেস্ট ম্যাচে মোট রান সংগ্রহ করেন ৪,৬৭২টি। আর ১০টি টেস্ট ম্যাচ বেশি খেলেও মুশফিকের ব্যক্তিগত সংগ্রহ ৪,৬০৫ রান। তবে এই টেস্টে বাংলাদেশ বিশ্ব রেকর্ড করার সুনাম অর্জন করলেও বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ড্র হয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৪১ রান করে। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৬৪৮ রান। আর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০০ রান সংগ্রহ করে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102