বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

গণতন্ত্রের বিজয় দিবস পালন করা হবে ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ২৯৬ বার পঠিত

৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে সরকারি দল।’

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে রূপান্তরিত হয় না, পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন।

দলমত নির্বিশেষে সব অংশীজনের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতোমধ্যে যারা বিদ্রোহ করেছেন তাদের মনোনয়ন দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন।

যেসব নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দেবে তারা বিশেষ নজরদারিতে আছেন বলেও সতর্ক করেছেন তিনি।

এ সময়, বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দলের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102