শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

টালকীতে ব্রিধান ৬৭ জাতের নমুনা শস্য কর্তন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪০৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের বোরো মৌসুমের ব্রিধান-৬৭ জাতের নমুনা শস্য কর্তন করা হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন উপজেলা কৃষি অফিসের আয়োজনে নমুনা হিসেবে এ শস্য কর্তন করা হয়।

উপজেলার টালকী ইউনিয়নের রামেরকান্দি গ্রামেরর কৃষক খাইরুল আলম পিন্টুর জমির ব্রিধান-৬৭ পাকা ধান নমুনা হিসেবে কাটা হয়। এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসার (এসএএও) মো. সারোয়ার জাহান শাওনসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে ২০ বর্গ মিটার জমির পাকা ধান কেটে কাঁচা অবস্থায় ১৫.১ কেজি ফলন পাওয়া যায়। এ হিসেব মতে চলতি বোরো মৌসুমে ব্রিধান-৬৭ ধানের ফলন হয়েছে ২৬% আদ্রতায় অর্থাৎ কাঁচা অবস্থায় প্রতি হেক্টরে ৭.৫৫ মেট্রিকটন এবং ১৪% আদ্রতায় অর্থাৎ শুকনা অবস্থায় ফলন হয়েছে প্রতি হেক্টরে ৬.৫ মেট্রিকটন ধান। এতে প্রতি হেক্টরে ৪.২৮ মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে আশাব্যক্ত করেন কৃষি কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102