বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার বীর মুক্তিযোদ্ধা ফিরুজুল হক মারা গেছেন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৭৪৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. ফিরুজুল হক মারা গেছেন; ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। বীর মুক্তিযোদ্ধা ফিরুজুল হক উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দধিয়ারচর গ্রামের মিয়াবাড়ীর মৃত শাহাবদ্দিনের ছেলে।

২২ এপ্রিল বৃহস্পতিবার রাত পৌণে ১০ টার দিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ফিরুজুল হক শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমের বড় মেয়ের জামাতা মো. সেলিম হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আগামী কাল ২৩ এপ্রিল শুক্রবার বিকেল ৩টার সময় মরহুমের গ্রামের বাড়ির আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মরহুমের যানাজা নামাজ অনুষ্ঠিত হবে। যানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ কবরস্থ করা হবে বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অনুযায়ী মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর ৮ মাস ২২ দিন। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. ফিরুজুল হকের লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০০৮০।
পরিবার সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. ফিরুজুল হক কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। দীর্ঘদিন আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে তিনি অবসরে আসেন। তিনি গত ২দিন ধরে আমাশয় রোগে ভুগতে ছিলেন। ২২ এপ্রিল বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে রেফার্ড করেন। তবে নকলা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে এ্যাম্বুলেন্সে উঠানোর আগেই তিনি মারা যান।

বীর মুক্তিযোদ্ধা মো. ফিরুজুল হকের মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102