বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে ইজিবাইক চাপায় শিশু নিহত

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৪১ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় শম্পা  (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।  সম্পা  ছালুয়াতলা গ্রামের দারোগ আলীর মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ছালুয়াতলা গ্রামের রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক শিশু শম্পাকে চাপাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন শম্পাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইকটিকে আটক করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি বছির আহমেদ বাদল।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102