বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় লকডাউন অমান্য করায় ১৫ মামলায় ৫৫৫০ টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৩২ বার পঠিত

সর্বাত্মক লকডাউন কার্যকরে ১৭ এপ্রিল শনিবার বিকেল ৫টার পূর্ব পর্যন্ত শেরপুর জেলার নকলা উপজেলায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ মামলায় ৫ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।

আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এ আদালত পরিচালনা করেন। লকডাউন না মেনে অনঅনুমোদিত দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় এসব জরিমানা করা হয়েছে বলে আদালত সূত্র জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, লকডাউন চলাবস্থায় এ ধরনের আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

জানা গেছে, করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ রোধে ৫ এপ্রিল সোমবার থেকে সারাদেশে লকডাউন চলছে। তবে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন কার্যকরে প্রশাসন তৎপরতার সহিত দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে দেখা গেছে, সর্বাত্মক এ লকডাউন কার্যকর করতে জনগনকে সচেতন করার লক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। তাছাড়া নকলা শহরের বিভিন্ন রাস্তার মোড়সহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বাজারে নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102