বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শেরপুর সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৫৭ বার পঠিত

শেরপুরের সদর উপজেলায় শাহানা বেগম (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিরচর টানকাছার গ্রামের বাড়ি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহানা উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর টানকাছার গ্রামের আয়নাল হকের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, শাহানা বেগমের স্বামী আয়নাল হক সৌদি আরবে থাকেন। শাহানা তার তিন ছেলেকে নিয়ে মুন্সিরচর টানকাছার স্বামীর গ্রামের বাড়িতে থাকতেন। বোরো ধান সেদ্ধ করাকে কেন্দ্র করে শাহানার সঙ্গে তাঁর স্বামীর বড় ভাইয়ের স্ত্রীর সাথে তর্কাতর্কি হয়। এ ছাড়া টাকা-পয়সার লেনদেন নিয়েও তাঁদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এসব বিষয় নিয়ে শাহানার মনে ক্ষোভ-অভিমান ছিল। এথেকেই শাহানা বেগম আত্ম হত্যার পথ বেছে নিয়েছেন বলে এলাকাবসী মনে করছেন।

জানা গেছে, ভোর রাতে শাহানার বড় ছেলে সাঈদ ঘুম থেকে জেগে দেখেন, তাঁর মা ঘরে নেই। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে শাহানাকে ঝুলতে দেখেন। এ সময় স্থানীয় লোকজন শাহানাকে গাছ থেকে মাটিতে নামানোর পরপরই তিনি মারা যান।

এ ব্যাপারে কাউকে অভিযুক্ত করে কোন প্রকার মামলা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে দুপুরের দিকে শাহানা বেগমের বড় ছেলে সাঈদ বলেন, মামলা করা বা না করার বিষয়টি পরে জানানো হবে, তবে তার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, সুরতহাল প্রতিবেদনে মৃত শাহানার গলায় কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে শাহানা বেগম আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102