বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

প্রস্ফুটিত শেরপুরের উদ্যোগে জনসচেতনা মূলক সভা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৭৪ বার পঠিত

শেপুরের নকলা উপজেলায় করোনার ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনা তৈরির পাশাপাশি পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবানসহ বিভিন্ন করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৩ এপ্রিল মঙ্গলবার প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের উদ্যোগে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে জনসচেতনা মূলক সভা ও শহর ঘুরে ঘুরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রোমানা জান্নাত, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন ও সদস্য রাইসুল ইসলাম রিফাতসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

‘বাড়ির বাইরে গেলে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রাখি, সবাই মিলে করোনা প্রতিরোধ করি’ এমন বিভিন্ন শ্লোগানে নকলা পৌর শহরের ঝুমুর সিনেমা হল মোড়, নালিতাবাড়ি মোড়, কাচারী রোড ও উত্তর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাস্ক ও সাবানসহ বিভিন্ন করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তারা। করোনা কালীন সময় ব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপ এডমিন প্যানেলের সদস্যরা।

করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনের পরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারের হাতে প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102