বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নতুন ভাতা ভোগীদের মাঝে কার্ড বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩২৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় শতভাগ ভাতার আওতায় বয়স্ক নারী-পুরুষ ও বিধবা নারীদের মাঝে ভাতার নতুন কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

১৩ এপ্রিল মঙ্গলবার উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ চত্বরে শতভাগ ভাতার আওতায় ভাতার নতুন কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ইউনিয়ন সমাজ কর্মী মোফাখখারুল ইসলাম, ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মো. মোজাম্মেল হক, ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সচিব জাহিদ নেওয়াজ, নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন ও দপ্তর সম্পাদক মো. সেলিম রেজাসহ পাঠাকাটা ইউনিয়নের দুই শতাধিক সুবিধাভোগী বয়স্ক নারী-পুরুষ ও বিধবা নারী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন সমাজ কর্মী মোফাখখারুল ইসলাম জানান, পাঠাকাটা ইউনিয়নে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা কর্মসূচির আওতায় ২৭৪ জন বয়স্ক ও বিধবা ২০৪ জন নারীকে নতুন করে ভাতার আওতায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102