বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন স্মারকলিপি প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৫৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিএডিসির চুক্তি ভিত্তিক বীজ আলু চাষীরা।

১০ এপ্রিল শনিবার দুপুরে নকলা উপজেলায় বিএডিসির চুক্তি ভিত্তিক চাষীরা সংবাদ সম্মেলনে উৎপাদন খরচ অনুপাতে ন্যায্য মূল্যের দাবি করেন। এছাড়া কৌশলে আলু চাষীদের নিরোৎসাহী করতে গত বছরের চেয়ে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার পরেও আলুর সরকারি ভাবে ক্রয়মূল্য বৃদ্ধি না করে, উল্টা মূল্য কমানোর জন্য দায়ী নিতীনির্ধারকদের পদত্যাগ দাবি করেন তারা। তারা বলেন, বিগত বছরের উৎপাদন খরচের তুলনায় এবছর একর প্রতি বীজ আলু উৎপাদন খরচ ৩৫হাজার থেকে ৪৫ হাজার টাকা বেশি হলেও সরকারি নির্ধারিত মূল্য কমানো হয়। সরকার নির্ধারিত দামে প্রতি একরে প্রায় ৪৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে আলু চাষীদের। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, যুগ্ম আহবায়ক মন্নাফ খান, বিএডিসি আলু চাষীদের নেতা কামরুজ্জামান, জয়েন উদ্দিন, নূর ইসলাম প্রমুখ।

বক্তাদের মধ্যে কামরুজ্জামান জানান, এবছর প্রতি একরে তাদের ব্যয় হয়েছে এক লাখ ৬৫ হাজার টাকা থেকে এক লাখ ৭০ হাজার টাকা। আর প্রতি একর আলু উৎপাদন হয়েছে ৮ হাজার ৫০০ কেজি থেকে ৯ হাজার ৫০০ কেজি। এর মধ্যে বীজ আলু উৎপাদন হয়েছে ৬ হাজার কেজি থেকে ৬ হাজার ৫০০ কেজি। এসব বীজ আলু সরকারি দাম নির্ধারণ করা হয়েছে ‘এ’ গ্রেডের আলু প্রতি কেজি ১৯ টাকা এবং ‘বি’ গ্রেডের প্রতি কেজি ১৬ টাকা। যেখানে গত বছর উৎপাদন ব্যয় এবারের তুলনায় কম থাকলেও দাম নির্ধারণ করা হয়েছিলো ‘এ’ গ্রেডের আলু প্রতি কেজি ২৩ টাকা এবং ‘বি’ গ্রেডের প্রতি কেজি ২২ টাকা। এবছর প্রতি একরে ৩৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা বেশি উৎপাদন ব্যয় হওয়ায়, কৃষকরা ‘এ’ গ্রেডের আলু প্রতি কেজি কমপক্ষে ২৮ টাকা এবং ‘বি’ গ্রেডের প্রতি কেজি ২৬ টাকা করার দাবী জানান। তা না হলে কৃষকদের অপূনীয় লোকসান গুণতে হবে। এতে করে অনেক কৃষক রাস্তায় বসার উপক্রম হবে বলে তারা জানান। এসময় আলুচাষী শামীম আহম্মেদ, ছাইদুল হক,  জুয়েল মিয়াসহ উপজেলার বিভিন্ন ব্লকের আলুচাষীরা উপস্থিত ছিলেন।

চাষীরা জানান, গত বছর প্রতি একরে বীজ আলু রোপন করতে হয়েছিলো ১৬ মণ থেকে ১৮ মণ। কিন্তু এবছর একর প্রতি বীজ আলু রোপন করতে হয়েছে ৩০ মণ। গতবছর চাষীদের কাছে বীজ আলুর দাম নেওয়া হয়েছিলো ভিত্তি বীজ ৩৪ টাকা থেকে ৩৬ টাকা এবং প্রত্যায়িত বীজের দাম নেওয়া হয়েছিলো ২৭ টাকা থেকে ২৮টাকা প্রতি কেজি। আর এবছর অন্যান্য ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রতি কেজি ভিত্তি বীজ ৪০ টাকা থেকে ৪১ টাকা এবং প্রত্যায়িত বীজের দাম ধরা হয়েছে ৩৯ টাকা থেকে ৪০টাকা। এতে বীজ আলু বাবদ বাড়তি ব্যয়ের পাশাপাশি শ্রমিক মজুরি বেড়েছে প্রতি জনে ৪০ টাকা থেকে ৬০ টাকা করে এবং জমি বন্ধকে ব্যয় বেড়েছে প্রতি একরে ৮ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা। এহিসাব মতে প্রতি একর জমিতে বিএডিসির বীজ আলু চাষ করতে চাষীদের ব্যয় বেড়েছে প্রতি একরে ৩৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা। তাই আলুর সরকারি ভাবে ক্রয়মূল্য পুর্ননির্ধারন না করলে আগামীতে আলু চাষী খোঁজে পাওয়া যাবেনা বলে তারা মন্তব্য করেন। এমতাবস্থায় সরকারের নিতীনির্ধারকসহ বিএডিসি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন আলুচাষীসহ সুধিজন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102